× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

‘দেশের বিরুদ্ধে অপপ্রচারের পেছনে আছে স্বাধীনতা বিরোধীরা’

admin
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অপপ্রচারের কারণে যেন বাংলাদেশের অগ্রগতি ব্যাহত না হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক অপপ্রচার হয়। এর পেছনে আছে স্বাধীনতা বিরোধীরা।’

আজ রবিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত দূত সম্মেলনে তিনি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করেছে।

বিদেশের সঙ্গে সম্পর্ক ও আচরণে বাংলাদেশ সমতা ও সমমর্যাদার নীতিতে থাকবে বলে বিভিন্ন দেশে কর্মরত কূটনীতিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বিজয় অর্জন করেছি, আমরা মাথা উঁচু করে চলব।’

নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের মানুষ ভোট দিলে ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। আগামী নির্বাচনে জয় আসুক বা না আসুক, উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে এমন কিছু যেন না হয়।’

কূটনীতিকদের অনুরোধ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসিরা যেন হয়রানির শিকার না হয় সেটি আপনারা দেখবেন।’


এ ক্যটাগরির আরো খবর..