× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

দেবীগঞ্জে দুইশত বছরের বিষ্ণুমূর্তি উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রায় দুইশত বছরের পুরনো কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ার পাড়া গ্রামে স্কুল শিক্ষক রাশেদুল ইসলামের পুকুর খননের সময় আলমাস নামের এক ব্যক্তি প্রায় ৩৪ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে দেবীগঞ্জ থানা পুলিশ মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেদুল ইসলাম জানান, মুর্তিটি প্রায় দুইশত বছর আগের। আর ৩৪ কেজি ওজনের মুর্তিটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..