× Banner
সর্বশেষ
তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান আজ ২৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ বৈশাখ মঙ্গলবার (২৮ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক

পিআইডি

দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় তরুণদের আরো সক্রিয় হতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ মে, ২০২৫
দূষণমুক্ত বাংলাদেশ

পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবেশ নিয়ে ভাবার সময় এখনই। তরুণরা যদি সচেতন হয়, তাহলেই গড়ে উঠবে দূষণমুক্ত বাংলাদেশ । বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ নাটোর সার্কিট হাউজে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্পবর্জ্য আমাদের পরিবেশের জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠেছে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর রাখতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

মতবিনিময় সভায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও পরিবেশকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতার কথা জানান এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

উপদেষ্টা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং বলেন, তরুণদের পরিবেশ আন্দোলনে যুক্ত হতে হবে। কারণ আজকের সচেতন সিদ্ধান্তই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে।


এ ক্যটাগরির আরো খবর..