× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

দূর্গা উৎসব উপলক্ষে বেনাপোল প্যানেল মেয়র এর শাড়ী বিতরন

admin
হালনাগাদ: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
দূর্গা উৎসব উপলক্ষে বেনাপোল প্যানেল মেয়র এর শাড়ী বিতরন

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সনাতন ধর্মলম্বীদের সবেচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরন করেছেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু। সোমবার সকাল ১০ টার সময় নামাজগ্রামে নিজ অর্থায়নে তিনি হিন্দু ধর্মলম্বী নারীদের মাঝে শাড়ী বিতরন করেন।
প্রতিবছরের ন্যায় এ বছর ও তিনি দুর্গা পূজা উপলক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ উপলক্ষে প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু বলেন আমরা হিন্দু , বৌদ্ধ, খ্রীষ্টান, মুসলমান সকলে যার যার ধর্ম পালন করি। তবে সমাজে সকলে এক সাথে বসবাস করি মিলে মিশে। পূজার সময় সাধারনত সকলে নতুন কাপড় পরিধান করে। আমি সেই উপলক্ষে আমার ২ নং ওয়ার্ড এর সনাতন ধর্মের নারীদের মাঝে যতটুকু পেরেছি ততটুটু সহযোগিতা করেছি মাত্র।
নামজগ্রামের গিরিবালা দেবী বলেন, করোনা মহামারিতে কাজ না থাকায় নতুন কাপড় কেনার মত সামর্থ্য ছিল না। শাড়ী পেয়ে খুব খুশি হয়েছি। বছরে এই উৎসবটি আমাদের সবচেয়ে বড় উৎসব। আমাদের দুর্গাদেবীর আগমন উপলক্ষে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সকল ধর্মের মানুষের কাছে। ধর্ম যার যার তবে উৎসব সবার।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বেনাপোল পৌর সভার ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আজগর আলী বিশ্বাস, হুমায়ুন কবির, রুহুল আমিন, আব্দুল মালেক, আমজার আলী, ২ নং ওয়ার্ড আওয়ামী ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রাজু, ছাত্রলীগ নেতা মাসুদুজ্জামান, ইমাম উদ্দিন সজীব  প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..