× Banner
সর্বশেষ
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

ষ্টাফ রিপোর্টর

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
দুর্নীতি বিরোধী দিবস পালন

উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়ের মধ্য দিয়ে ৯ ডিসেম্বর শনিবার সকালে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীত বিরোধী দিবস উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়।

নবীগঞ্জ উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি তনুজ রায়ের সভাপতিত্বে এবং পজীপ অফিসার শাকিল আহমদ এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী কমিটির

সাধারন সম্পাদক ফয়জুর রব  পনি। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ।  বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার,পজীপ কর্মকর্তা শাকিল আহমদ,  নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,এম এ আহমদ আজাদ,সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার,সহকারী প্রোগ্রামার কাজী মইনুল হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি কাঞ্চন বনিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষক অজয় ধর,নিতাই আচার্য্য,হিরামিয়া গার্লস স্কুলের শিক্ষার্থী প্রমূখ। অনুষ্টানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুপম দাস বলেন,অতীতে বাংলাদেশ দুর্নীতিতে বেশি আসক্ত থাকলেও বর্তমানে তা অনেকটা কমে এসেছে। তাই বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে সমাজ থেকে দুর্নীতিকে বিদায় করতে সবাইকে যার যার অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভাব পূর্বে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা,পতাকা উত্তোলন,বেলুন উড়ানোসহ অন্যান্য কর্মসুচী পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..