× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পঞ্চগড় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিশুর

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২০
দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিশুর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ময়ূরী (১৪) ও রাজিউর (৫) নামের দু’টি শিশুর প্রাণ গেল।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় শুক্রবার বিকালে ভজনপুর ও রাতে গোয়াল ঝাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়ূরী তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইনিয়নের ভূটুজোত এলাকার আনারুলের মেয়ে। আর রাজিউর একই উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ এলাকার মানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূরী তার দুলাভাই আরিফের সঙ্গে মোটরসাইকেল করে পঞ্চগড়ে যাচ্ছিল। পথে রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার গোয়াল ঝাড় রোডে পৌঁছালে ট্রাকের চাপায় ময়ূরী মৃত্যু হয়।
অন্যদিকে শুক্রবার বিকেলে প্রধানগছ ভজনপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুত্বর আহত হয় রাজিউর। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার এসআই আব্দুল জলিল দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..