× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

দুটি বিভাগ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  দুটি বিভাগ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি জননিরাপত্তা বিভাগ এবং অন্যটি সুরক্ষা সেবা বিভাগ। এই দুটি বিভাগে মোট ৪৯৩টি পদে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করবেন। কাজের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুটি বিভাগ ভাগসংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

এর মধ্যে জননিরাপত্তা বিভাগের অধীনে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ রয়েছে। সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিরাপত্তা ও এনটিএমসি (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন বিভাগ থাকবে। জননিরাপত্তা বিভাগে ১৬৩টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৪৩ পদ সৃজন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভাগ ভাগ করার পাশাপাশি এটা অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..