× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি

দুই ছিতনাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। খবরপেয়ে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বাজারের। আটককৃতরা হলো- মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি গ্রামের চান মিয়া ভূঁইয়ার ছেলে আবু জাফর ও মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের বাসিন্দা সামাদ খান।

ছিনতাইয়ের শিকার ব্যাংক গ্রাহক জাহানারা বেগম বলেন, বুধবার (২২ অক্টোবর) দুপুরে মেদাকুল বাজারের সোনালী ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলণ করে এক লাখ টাকা আমার স্বামীর হাতে দিয়ে আরেক লাখ টাকা গণনা করছিলাম। এরইমধ্যে এক ব্যক্তি আমার হাত থেকে টাকা ছিনতাই করে দৌঁড়ে পালায়। আমি চিৎকার দিয়ে ওই ছিনতাইকারীর পিছু নেই।

এসময় আমার ডাক চিৎকারে ব্যাংকের নিরাপত্তা রক্ষী ও স্থানীয়রা ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ওই ছিনতাইকারীর সহযোগীকেও আটক করা হয়।

বাজারের ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের নারী গ্রাহকের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..