× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে

অমিতাভ বচ্চনের নয়া মুকুট, রাষ্ট্রপতির হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র জগতে বিগবি যা অবদান রেখেছেন, তার জন্যই ভারত সরকার তাঁকে এই সম্মানে ভূষিত করল। দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। রবিবার রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

চলচ্চিত্র জগতের এই সম্মানে সম্মানিত হয়ে অমিতাভ বলেন, এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা করার পরে আমার মনে হয়েছিল, এই পুরস্কার কি ইঙ্গিত দিচ্ছে যে আমি যথেষ্ট কাজ করে ফেলেছি! এবার ঘরে বসে আরাম করার সময় এসে গিয়েছে। তবে আমার এখনও কিছু কাজ বাকি রয়ে গিয়েছে। সেটা আমায় শেষ করতে হবে।

এদিন রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন স্ত্রী জয়া বচ্চনও। বিগ-বি যখন পুরস্কার গ্রহণ করছেন তখন দর্শকাসনে বসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও।

শারীরিক অসুস্থার কারণে জাতীয় পুরস্কার প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অমিতাভ বচ্চন। তাই সেদিন দাদা সাহেব ফালকে পুরস্কারও নিতে পারেননি তিনি। সে কারণেই আজ এই অনুষ্ঠানের অয়োজন করেছিল ভারত সরকার।


এ ক্যটাগরির আরো খবর..