× Banner
সর্বশেষ
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা

ডেস্ক

দশমবারের মত আইপিএলের ফাইনালে ধোনির চেন্নাই

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
mahendra shingh dhoni

দশমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে  মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

গতরাতে আইপিএল ষোড়শ আসরের প্রথম কোয়ালিফাইয়ারে চেন্নাই ১৫ রানে হারিয়েছে গেলবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। এ ম্যাচ হারলেও ফাইনালে উঠার সুযোগ থাকছে গুজরাটের। এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে গুজরাট।

আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দলের সাথে আগামী ২৮ মে ফাইনালে লড়বে চেন্নাই।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন সূচনা পায় চেন্নাই। ৬৩ বলে ৮৭ রানের সূচনা গড়েন ঋুতুরাজ গায়কোয়াড় ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। জুটিতে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে সর্বোচ্চ ৬০ রান করে ফিরেন গায়কোয়াড়। ৪টি চারে ৩৪ বলে ৪০ রান করে আউট হন কনওয়ে। মিডল-অর্ডারে আজিঙ্কা রাহানে-আম্বাতি রাইদু ১৭ রান করে এবং রবীন্দ্র জাদেজা ২২ রান করলে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রানের লড়াকু সংগ্রহ পায় চেন্নাই। গুজরাটের মোহাম্মদ সামি-মোহিত শর্মা ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে জলে উঠতে পারেনি গুজরাটের ব্যাটাররা। লড়াই করার চেষ্টা করেও ৩৮ বলে ৪২ রানে থামেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার শুভমান গিল। শেষদিকে ১৬ বলে ৩০ রান করে দলের হারের ব্যবধান কমান আফগানিস্তানের রশিদ খান। ২০ ওভারে ১৫৭ রানে অলআউট হয় গুজরাট। চেন্নাইয়ের দীপক চাহার-থিকশানা-জাদেজা ও পাথিরানা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গায়কোয়াড়।


এ ক্যটাগরির আরো খবর..