× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

‘দঙ্গল’-এর সুটিংয়ে কাঁধে আঘাত পেয়েছেন আমির খান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: আমির খানের আগামী ছবি ‘দঙ্গল’-এর সুটিংয়ে কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর চিকিৎসক তাকে কমপক্ষে আটদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

নীতীশ তিওয়ারির পরিচালনায় কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন তিনি। গত ৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির সুটিং করছিলেন আমির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের সুটিংয়ে কাঁধে চোট পান নায়ক।

ইউনিটের এক সদস্য জানিয়েছেন, একটি অ্যাকশন দৃশ্যের সুটিংয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো টেক নেওয়া হচ্ছিল। একেবারে শেষ টেক দেওয়ার সময় আমিরের কাঁধের পেশিতে টান লাগে। আইসপ্যাক দিয়ে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।

জানা গেছে, সুটিং মাঝপথে বন্ধ রেখেই চিকিৎসার জন্য মুম্বাই ফিরে এসেছেন নায়ক।

‘দঙ্গল’এর জন্য ফিটনেস ট্রেনারের পরামর্শ মতো ওজন বাড়িয়েছেন আমির। শোনা যাচ্ছে, এতে তাঁর কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। তবে তিনি এতটাই পেশাদার যে তাতেও দমে যাননি।

ছবিতে আমিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন সাক্ষী তনবার। টানা অডিশন-পর্ব চলার পর টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ারকে বেছে নেন তিনি। ‘কাহানি ঘর ঘর কি’, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এর মতো টেলি সিরিয়ালের সুবাদে পরিচিত মুখ সাক্ষী। কিন্তু সুটিংয়ের মাঝপথে আমিরের এই দুর্ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে টিম ‘দঙ্গল’কে।


এ ক্যটাগরির আরো খবর..