তেঁতুলিয়ায় দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিমউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত মেজার উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২০জুন (সোমবার) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বামন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছলিম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের মৃত পিয়ারউদ্দিন আহাম্মদের ছেলে। গুরুতর আহত অপর বৃদ্ধ মেজার উদ্দিনেরও বাড়ি ওই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে ছলিমউদ্দিন ও তার সঙ্গী মেজার উদ্দিন (৫৫) বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে ব্যটারি চালিত ভেনে ভজনপুর হতে বাড়ী যাওয়ার পথে দুর্ঘটনায় পরে।

এসময় বিপরীত দিক থেকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়িটি ব্যটারি চালিত ভেনে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হয়। গুরুতর আহতদের ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন তার গাড়িতে করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে ছলিম উদ্দিন ও মেজার উদ্দিনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছলিমউদ্দিনের মৃত্যু হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ বেলায়েত হোসেন দূর্ঘটনার জন্য দু:খ প্রকাশ করে বলেন, উল্টো পথে ব্যটারি চালিত ভ্যানেটি সড়ক ক্রসিং করছিল। এসময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।