× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

তুরস্ক প্রেসিডেনশিয়াল গার্ড ইউনিট বাদ দিচ্ছে

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক সেনাবাহিনীর প্রেসিডেনশিয়াল গার্ড ইউনিটকে বাতিল করতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা চালালে এটি ব্যর্থ হয়। এরপরই সেনাবাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এই অভ্যুত্থান চেষ্টার জন্য এরদোগান অবশ্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত আরেক নেতা ফেতহুল্লাহ গুলেনকে দায়ী করেছেন। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন। গত কয়েকদিনে গুলেনের এক ভাতিজাসহ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, ‘প্রেসিডেনশিয়াল গার্ডের আর কোনো প্রয়োজন নেই। এটি আর রাখা হবে না।’

তুরস্কের প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্য সংখ্যা ২ হাজার ৫০০। সেনা অভ্যুত্থান চেষ্টার অভিযোগে এই বাহিনীর ২৮৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..