× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

তিন শিশুকে ‘যৌন হয়রানি’

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি : অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

আল হাবিব আজাদ নামের ওই ব্যক্তি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চকসাত্রা এলাকার মৃত আব্দুল বারী আজাদের ছেলে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। শিশুদের চাচা হবিবুর রহমান অভিযোগ করেন, বাড়ির সামনে দিয়ে ৩য় শ্রেণির দুই শিশু ( চাচাত বোন ) স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে ‘নির্যাতনকারী’ আল হাবিব আজাদ বাড়ির ভিতর নিয়ে কয়েকবার যৌন হয়রানি করেছে। বিষয়টি বাড়িতে বা কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। এ কারণে তারা কাউকে কিছু বলেনি।

সর্বশেষ মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৪র্থ শ্রেণির শিক্ষাথী ওই দুই শিশুর অপর চাচাত বোনকে একইভাবে হয়রানি করে বলে জানান হাবিবুর। এ ঘটনা শিশুটি বাড়িতে জানালে স্থানীয়রা হাবিবকে মারপিট করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশু ও আমাকে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যায়।

রাত ১১টা পর্যন্ত থানায় বসিয়ে রেখে এজাহার লেখা হলেও অজ্ঞাত কারণে মামলা রেকর্ড না করে ওসি তাদের বাড়ি পাঠিয়ে দেন বলে অভিযোগ করেন হাবিবুর।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর তিন শিশু ও তার স্বজনদের থানায় আনা হয়েছিল। কিন্তু মামলা করবেন কি না পরামর্শ করার জন্য তারা আবার বাড়ি ফিরে গেছে। মামলা নেওয়া হয়নি এমন অভিযোগ সত্য নয়। তারা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..