× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

তিন বছর বাড়ানো হয়েছে প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের মেয়াদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মেয়াদ বাড়ানোর বিষয়ে অনুমোদন দিয়েছে বলে ফান্ডের সম্পদ ব্যবস্থাপক আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬ সালের ১৪ মার্চ ফান্ডটির মেয়াদ ৭ বছর পূর্ণ হবে। ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডের মেয়াদ বাড়ানোর জন্য বিএসইসিতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে বিএসইসি আরও ৩ বছরের জন্য ফান্ডটির মেয়াদ বাড়িয়েছে। তবে এরপর আর মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ফান্ডের সম্পদ ব্যবস্থাপক কোম্পানি।

১০ মেয়াদ পূর্ণ হলে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডটি অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তর করতে হবে।

২০০৯ সালে এ ফান্ডটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..