× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তাহসানের মতো হ্যান্ডসাম হতে প্লাস্টিক সার্জারির ইচ্ছা সৃজিতের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ভালোবাসা দিবসের আগের দিন বর্তমান স্বামী সৃজিত মুখার্জিকে নিয়ে টুইটারে একটি স্ট্যাটাস দেন ।

তার সেই স্ট্যাটাসের নিচে মিথিলা ও সৃজিতকে ট্যাগ করে একটি মন্তব্য করেন আলিম নামের এক বাংলাদেশি যুবক। আলিম লেখেন– ‘তাহসানের মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয়কে ধরেছে।’

মিথিলা এই টুইটের কোনো জবাব না দিলেও তার স্বামী সৃজিত ঠিকই ওই ব্যক্তিকে একহাত নিলেন। সৃজিতের জবাব– ‘আমি জানি, রোজ আয়নায় দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারি, দুটোর জন্যই টাকা জমাচ্ছি।’

কিছু দিন আগেই পার হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। আর এই প্রেমের মৌসুমে সৃজিত আপাতত রয়েছেন শ্বশুরবাড়ি, ঢাকাতেই।

আর বাংলাদেশের সংবাদমাধ্যমকে পরিচালক মন খুলে শেয়ার করেছেন মিথিলার সঙ্গে প্রথম আলাপ থেকে বিয়ের নানা অজানা তথ্য।

প্রসঙ্গত জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম। দ্বিতীয় বিয়ের আগে অবশ্য নাট্যনির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার বেশ কিছু অন্তরঙ্গ ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..