× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী গুলিবিদ্ধ

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে পুলিশের উপর বোমা নিক্ষেপের পর পাল্টা গুলিতে সঞ্জিব অধিকারী (৩৬ ) গুলিবিদ্ধ হয়েছে। এসংক্রান্তে তালা থানায় মামলা হয়েছে মামলা নং ৭ তারিখ ১১/৬/১৬।

তালা থানার ওসি মো: ছগির মিঞা জানান, শুক্রবার রাত ১ টার দিকে তালা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে তালা উপজেলার তেঘরিয়া এলাকায় রাস্তার পাশে ৭/৮ জনের  সন্ত্রাসী দল গোপন বৈঠক করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর বোমা নিক্ষেপ করে। পুলিশ এসময় পাল্টা গুলি করলে  ঘটনাস্থলে সঞ্জিব অধিকারী গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়।

আহত অবস্থায় তাকে প্রথমে তালা হাসপাতালে এবং পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সঞ্জিব অধিকারী তালা উপজেলার জালালপুর গ্রামের কার্ত্তিক অধিকারীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে  একাধিক মামলা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..