× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

তালায় কবি আবু জাফরের জীবন ও সাহিত্য কর্ম শীর্ষক আলোচনা ও পদক প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি :তালায় কবি সিকানদার আবু জাফর এর জীবন ও সাহিত্য কর্ম শীর্ষক আলোচনা ও সিকানদার পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিকানদার মেলার আয়োজক কমিটির আয়োজনে কবির নিজ গ্রাম তেতুলিয়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক এ.এফ.এম এহতেশামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, সৈয়দ জাহাঙ্গীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সৈয়দ জুনায়েদ আকবর। অনুষ্ঠানে বক্তারা কবি সিকানদার আবু জাফরের জ্ঞান, কর্ম, জীবনী তুলে ধরে আগামী প্রজন্মকে উজ্জীবিত হওয়ার আহবান জানান। অনুষ্ঠান শেষে সাহিত্যের উপর বিশেষ অবদানের জন্য ডাঃ মোহাম্মাদ আলী খান ও হোসেন উদ্দিন কে পদক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..