× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ভুমি সেবা সপ্তাহ উদযাপন

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০১/০৪/১৬):মেহেরপুরে ভুমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের নেতৃত্বে শহরে র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান’র সভাপতিত্বে এবং আর ডি সি শুভ্রা দাস’র উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনডিসি মোহাম্মদ নূর-এ-আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শাহিনুজ্জামান, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাত মান্নান, সহকারি কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, বুড়িপোতা ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা (তহশিলদার) আমিরুল ইসলাম ও সাংবাদিক রফিক-উল-আলমসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..