× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ মে, ২০২০
তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

ঝিনাইদহ প্রতিনিধি ॥  একদিকে মহামারি করোনা ভাইরাস, অন্যদিকে শ্রমিক সঙ্কট, তার ওপর শুক্রবার রাতে দুই-আড়াই ঘণ্টা বৃষ্টির পানিতে ডুবে গেছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কয়েকশ’ একর’বোরো ধান। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধানের সাথে কৃষকের সারা বছরের স্বপ্ন। আর ভারী বৃষ্টিপাতে তলিয়ে যাওয়া মাঠের পাকা ধান নিয়ে কঠিন বিপাকে পড়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মহেশপুর উপজেলায় এ বছর বোরো ধানের আবাদ হয়েছে ১৭৪৮৫ হেক্টর জমিতে। তেমনি ভাবে ফলনও ভালো হয়েছে।

বোরো ধান কেটে বাড়ি আনতে কৃষকের তিনগুণ পরিশ্রমের পরও সোনালী ফসল ঘরে তুলতে দুর্ভোগ পোহাতে হচ্ছে । গতকাল শুক্রবার রাতে হঠাৎ করে বৃষ্টির কারণে মাঠে কেটে রাখা ধান তলিয়ে গেছে। যার ফলে ভিজে ধান ঘরে তোলা, ধান মাড়াই করে শুকাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। চোখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে কষ্টে উৎপাদিত শত শত একর জমির ধান।

মহেশপুর উপজেলার নেপা গ্রামের কৃষক মোসলেম হোসেন, মিজানুর রহমান এবং ভৈরবা গ্রামের কৃষক আব্দুল হাই, পৌর এলাকার বগা গ্রামের কৃষক ইসানুর ইসলামসহ আরো অনেক কৃষক জানান, বৃহস্পতিবার সকালে তারা সবাই ২ থেকে ৩ বিঘা করে জমির ধান কেটেছেন। কিন্তু শুক্রবার রাতের বৃষ্টিতে সব ধান পানির নিচে। এখন ধান বাঁচানোর জন্য বিচালি রেখেই ধান তুলতে হচ্ছে। তারা জানান, এমনিতেই বাজারেও ধানের দাম কম তার পর বিচালীর বাবদ বিঘা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান হবে। এ অবস্থায় সঠিক সময়ে ধান শুকিয়ে ঘরে না তুলতে পারলে ওই ধান গবাদি পশুকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজে আসবে না বলে জানান অনেক কৃষক।

মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাছান আলী জানান, উপজেলায় প্রায় ৫০% ধান কাটা হয়েছে। প্রাকৃতিক সমস্যায় আমাদের কারও কিছুই করার নেই। বৃষ্টিতে যে সমস্ত বোরো ক্ষেত তলিয়ে গেছে সে সমস্ত ক্ষেতের আইল কেটে দ্রুত পানি বের করে দিতে হবে। এবং যতদ্রুত সম্ভব বিচালি রেখেই ধান তুলতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..