× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

তদন্ত করে তনু হত্যার রহস্য বের করা হবে

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

সোহাগী জাহান তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই উদঘাটন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২ এপ্রিল) সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তনু হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিলো না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের করা হয়েছে। প্রতিবেদনে যাই আসুক সেটা দেশবাসীকে জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কীভাবে এ হত্যার ঘটনা ঘটেছে, হত্যার পেছনে কে ছিলো খুব শিগগিরই তা তদন্ত করে বের করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে দুই একটি ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এই দু’একটি ঘটনা বিবেচনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা বলা যাবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

এছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তৃণমূলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সহিংসতার ঘটনা ঘটছে। নির্বাচনে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..