× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি -  তথ্যমন্ত্রী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন-

তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ঝুলেছিল। এখন তা পুনরায় চালু করা হচ্ছে। গণমাধ্যমই জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে পারে।’

তিনি বলেন, ‘তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বিভিন্ন রঙের গ্লাস থাকে। কিন্তু কে কোন রঙের পাত্রে রেখে জনগণকে দেখাবেন সেটিই প্রশ্ন।’

সিভিলাইজেশনের জন্য ফ্রি ইনফরমেশন ও ক্লিন ইনফরমেশন জরুরি উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘স্বাধীন গণমাধ্যম তৈরি সরকারের দায়িত্ব, এক্ষেত্রে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেঞ্জ স্টেকহোল্ডারদের একত্রিত করা। যাদের সহযোগিতায় মুক্ত এবং দায়িত্বশীল গণমাধ্যম তৈরি সম্ভব।

গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ কর পারলে অপতথ্যকে প্রতিহত করা সম্ভব বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..