× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ঢাবির জগন্নাথ হলে ৩৪তম শোক দিবস পালিত হচ্ছে আজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত একমাত্র আবাসিক জগন্নাথ হলে ভবন ধ্বসে ৩৯জন নিহত হওয়ার ৩৪তম শোক দিবস ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালিত হচ্ছে।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধসে পড়ে। এতে ছাত্র, কর্মচারী ও অতিথিসহ প্রাণ হারান ৩৯ জন প্রাণ। এরপর থেকেই প্রতিবছর দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্য রয়েছে, সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ। সকাল সাড়ে ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক মিছিল সহকারে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন।

সকাল ৮-৯টা পর্যন্ত অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা, ৯টা থেকে ১০টা পর্যন্ত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের প্রার্থনা সভা, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ বিভিন্ন হলের মসজিদে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের প্রদর্শনী এবং সকালে জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি।

শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথ হল উপাসনালয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান, শোক সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে। খবর বাসস।

জানা যায়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল তার একটি। ঢাকার বলিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরীর পিতা জগন্নাথরায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়। এই হলের প্রথম প্রভোস্ট ছিলেন অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিখ্যাত অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু, অধ্যাপক জ্ঞান চন্দ্র ঘোষ, ড. গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় ড. গোবিন্দচন্দ্র দেব ও অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতাকে পাকিস্তানী সেনাবাহিনী হত্যা করে।


এ ক্যটাগরির আরো খবর..