× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

ঢাকায় যুবসমাবেশ সফল করতে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা  

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা  

সরকারের পদত্যাগে  ১দফা দাবী আদায়ে আগামী ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীতে যুবদলের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেনী জেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা যুবদেলর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে যুবদলের  সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সহ-সাধারণ সম্পাদক মন্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ।
সভায় বক্তারা বলেন,বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মিরা রাজপথে থাকবে। ঘরে ফিরে যাবেনা। সভায় বক্তারা আওয়ামী লীগকে আর প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।


এ ক্যটাগরির আরো খবর..