ড.জাফর ইকবালের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সিএমএইচে যান।

শনিবার বিকেলে জনপ্রিয় লেখক জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা চালায় ফয়জুর রহমান নামে এক তরুণ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।

ঢাকা সিএমএইচের চিকিৎসকরা রোববার এক ব্রিফিংয়ে বলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মাথা, পিঠ ও হাতে ছুরির আঘাতের ছয়টি জখম রয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত। তবে পুরো সুস্থ হতে তার কয়েকদিন সময় লাগবে।

এদিকে হামলাকারী যুবক ফয়জুর রহমানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা। পরে ফয়জুর রহমানকে উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয় জালালাবাদ থানায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদি হয়ে এ মামলা করেন। মামলা নং-০৩।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।