× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

ডুমুরিয়ায় চলতি মৌসুমে পাটের আবাদ কম হয়েছে

admin
হালনাগাদ: রবিবার, ১ জুলাই, ২০১৮

মারিয়া আফরিন পায়েল,ডুমুরিয়া, খুলনা।।  খুলনার ডুমুরিয়ায় গত বছর থেকে চলিত বছর পাটের আবাদ কম হয়েছে। চাষিরা ন্যায্যমূল্য না পাওয়ায় পাট ছেড়ে ধান চাষে আগ্রহী হচ্ছে।

সূত্রমতে, উপজেলায় চলিত মৌসুমে ৮০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে । যা গত বছরের থেকে প্রায় ৬০০ হেক্টর কম। কত বছর উপজেলায প্রায় সাড়ে ১৩ শ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। সে তুলনায় এবছর অনেক কম জমিতে পাটের আবাদ হয়েছে । চলতি বছর উপজেলায় ৮শ হেক্টর জমিতে পাটের চাষ হচ্ছে। গত বছর পাটের ফলন ভালো হলেও চাষিরা ন্যায্যমূল্য না পাওয়ায় পাট ছেড়ে ধান চাষে আগ্রহী হচ্ছে। আটলিয়া গ্রামের রফিকুল ইসলাম জানান প্রচন্ড তাপদাহ ও সেচের পানির অভাবে পাটের ফলন এ বছর ভালো হয়নি। এর ফলে গত বছর থেকে এ বছর পাটের চাষ অনেক কম হয়েছে। তারপরেও চাষিরা আশানুরুপ দাম না পাওয়ার কারনে অনেকেই পাট ছেড়ে ধানের আবাদ করছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো নজরুল ইসলাম বলেন গত বছর পাটের চাষ অনেক ভাল ছিল এবং দাম দাম অনেক বেশী ছিল তার তুলনায় এবছর পাটের চাষ অনেক কম হয়েছে ।

এজন্য চাষীরা পাট ছেড়ে ধান চাষে আগ্রহী হচ্ছে। উনি আরো বলেন আমাদের পক্ষ থেকে চাষীদেরকে ভালো ফলন ও চাষাবাদে কৃষকদের আগ্রহী করার জন্য সর্বদা প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..