× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

ডুমাইনে আলিয়ারের বাড়িতে অগ্নিকান্ড ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সাত লক্ষ টাকা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলা ডুমাইন ক্লাব পাড়া আলিয়ারের বাড়িতে আগুন লেগে ঘরবাড়ী পুড়ে যায় ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ২.০০ (দুই লক্ষ) টাকা। তার এবং তার পরিবারের পরনের কাপড় ছাড়া কিছুই নাই পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাঅন্তে জানা যায়, আলীয়ারের স্ত্রী শিল্পি (২৪) গত ২৭/১২/২০১৫ তারিখ রোজ রবিবার সকাল ১০.০০ টার সময় রান্না করছিল। এমন সময় তার ছেলে কাওছার এর ঘুম পাড়ানোর জন্য চুলায় রান্না রেখে ঘরে ঢুকলে কিছু সময়ের মধ্যে রান্না ঘরে আগুন লেগে যায়। রান্না ঘর পুড়ে অন্যান্য ঘরও পুড়ে যায়। পাশাপাশি আলীয়ারের রান্না ঘরের সাথে জমির উদ্দিনের ঘরও পুরে যায়। ঘরে থাকা জমির উদ্দিনের ধান, পাট, পালঙ্গ, সাব বাক্স, সোপাসেট, সোকেচ, ড্রেসিং টেবিল, লেপ তোষকসহ সব পুড়ে যায়। যা ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫.০০ (পাঁচ লক্ষ) টাকা।

গ্রামের লোকজন খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রন করে। তাছাড়া ফোনের মাধ্যমে খবর পেয়ে মধুখালী উপজেলা বিদ্যুৎ অফিস বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়। এবং ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্্ মোঃ আসাদুজ্জামান তপন খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং সাহায্য ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..