× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডিএনসিসি নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত নেইনি: ফখরুল

admin
হালনাগাদ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।’

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় তিনি ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আনিসুল হকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাকে জটিল রাজনীতিবিদ বলে মনে হয়নি। তিনি ব্যতিক্রমী রাজনীতি করার চেষ্টা করতেন। ডিএনসিসি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। তবে স্থানীয় সব নির্বাচনেই আমরা অংশ নিয়েছি।’

আগাম নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগ সরকারে থাকবে না এবং প্রধানমন্ত্রী তার পদে থাকবেন না। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচন কালকে হলে কালকেও চাই।’


এ ক্যটাগরির আরো খবর..