× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ডা. আব্দুল হাই’র যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের পালপুর গ্রামের বাসিন্দা, সুগুনা বাংলাদেশ লিমিটেড সিলেট বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার ডা. মুহাম্মদ আব্দুল হাই এর উচ্চতর ডিগ্রি অর্জনে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে এক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে স্থানীয় বন্ধুমহলের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ডা. মুহাম্মদ আব্দুল হাই এনভায়রনমেন্টাল হেলথ সাইন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারী হয়রত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সংবর্ধনা প্রদানকালে মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক রুহুল করিম শিবলু, ৯১নং নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাছ উদ্দিন, সিংচাপইড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আকতার হোসেন, দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির সহ-সভাপতি বেনু সূত্রধর, সাংবাদিক হেলাল আহমদ, যুব সংগঠক আব্দুল শহীদ, ফখরুল হোসেন ও ছামির আহমদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..