ডাচ-বাংলার অ্যাকাউন্ট জালিয়াতি : গ্রেপ্তার ১০

ডাচ-বাংলার অ্যাকাউন্ট জালিয়াতি : গ্রেপ্তার ১০

ধনী গ্রাহকদের স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার জাকিরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর ভাটারা থেকে পাঁচজনকে এবং তাদের দেওয়া তথ্যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন (৩৫), ইয়াসিন আলী (৩৪), মাহবুব ইশতিয়াক ভূইয়া (৩৫), আনিছুর রহমান ওরফে সোহান (৪২), মো. দুলাল হোসাইন (৩৫), মো.আসলাম (৫৩), আব্দুর রাজ্জাক (৪৮), জাকির হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন ভূইয়া (৫৬) ও মো. নজরুল ইসলাম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।