× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁও চালু হ‌চ্ছে রেশম কারখানা।

admin
হালনাগাদ: সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তি‌নি‌ধি।

প্রধানমন্ত্রীর নির্দেশে ১১ সদস্যের একটি দল ঠাকুরগাঁওয়ে বন্ধ রেশম কারখানাটি পরিদর্শন করেছেন। বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সোমবার সকাল ৯টায় জেলা শহরের বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন।

এসময় দ্বিতল ভবনে রক্ষিত যন্ত্রপাতি কারখানা চালুর বিষয়ে উপযোগী কি না তা ঘুরে দেখেন। পরিদর্শন টিমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল খায়ের, উপ-প্রধান (পরিকল্পনা) বেগম তানিয়া খানম, রাজশাহী রেশম বোর্ডের মহা-পরিচালক আনিস উল হক ভুইয়া, উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা সেরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মনিরুজ্জামান কারখানাটি চালুর বিষয়ে প্রশাসনের সাথে কথা বলে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলে জানান।

উল্লেখ্য, লোকসানের কারণে ২০০২ সালে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি বন্ধ ষোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..