× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ঠাকুরগাঁওয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‌্যালি ও সমাবেশ

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে স্বাগত র‌্যালি ও সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখা।

এ উপলক্ষে রোববার দুপুর ২টায় পাবলিক লাইব্রেরী মাঠ প্রাঙ্গণ থেকে একটি স্বাগত র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমবায় মার্কেট চত্বরে এসে শেষ ঞয়। এসময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার সহ সভাপতি মুহা. সারাফাত হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি মাওলানা হাফিজউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহা.হারুন অর রশিদ প্রমুখ। এসময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।

বক্তারা বলেন, সর্বস্তরের জনগণকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকতে এবং সরকারকে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। এছাড়া ইফতার-সেহেরি-তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুুৎ সরবরাহ ও অশ্লীলতা বেহায়াপনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..