× Banner
সর্বশেষ
বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান 

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ১৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০২০
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযান

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। রোববার রাতে পৌর শহরের চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) এর গোপন সংবাদের ভিত্তিতে এই ইয়াবা চালান উদ্ধার হয়। এ সময় ১ হাজার ৩১০ পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি দক্ষিণছড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সালাম ওরফে কালাম (৩৫) ও রানীশংকৈল উপজেলার কাজীরহাট (মালীবস্তি) গ্রামের রমজান আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫)।
ডিবি পুলিশ আরও জানায়, রংপুরের দিক হতে আসা বেস্ট ওয়ান এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী বাসে ২ জন মাদক কারবারী অভিনব কায়দায় ইয়াবা টেবলেট বহন করে ঠাকুরগাঁওয়ের দিকে আসছে। এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম) ডিবির অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের মাধ্যমে ডিবি পুলিশকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। ডিবি পুলিশের একটি টিম পৌর শহরের মেসার্স চৌধুরী ফিলিং ষ্টেশনের সামনের ফাঁকা জায়গায় ওই বাসটিকে আটক করে সন্দেহভাজন ২ জনকে সাময়িক হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তাদের আচরণ সন্দেহজনক হলে ২ জনকে আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক তাদের পায়ুপথে ইয়াবা থাকতে পারে বলে তাদের জরুরী ভিত্তিতে (এনেমা), (ঢুশ) প্রদান করলে আটককৃত হারুনের পায়ুপথ হতে কনডম দিয়ে মোড়ানো ও কাল কসটেপের ভেতর ২টি প্যাকেট হতে ৮১০ পিস ও অপর আটককৃত সালাম ওরফে কালামের পায়ুপথ থেকে একই কায়দায় ৫শ পিস ইয়াবাসহ মোট ১ হাজার ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..