× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ অডিটরিয়ামে হলরুমে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালি শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এছাড়াও বক্তব্য দেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আশফিকুজ্জামান, জেলা কৃষক লীগের সভাপতি আলাউদ্দীন সরকার প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..