× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় শ্যালিকা-দুলাভাই নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
ট্রাকচাপায় শ্যালিকা-দুলাভাই নিহত

নিজস্ব সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল আরোহী শ্যালিকা-দুলাভাই ট্রাকচাপায় নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আন্ধারীঝাড় বাজারের পাশে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে মন্ডল রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কে শাহজাহান ও তার শ্যালিকা নাজমাকে নিয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। আন্ধারীঝাড় বাজারের দক্ষিণে মন্ডল রাইস মিলের সামনে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের হাজীর মোড় এলাকার আব্দুল মজিদের ছেলে শাহজান (২৮) ও তার শালিকা নাগেশ্বরী পৌরসভার বলদীটারী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাজমা (২৩) ঘটনাস্থলেই নিহত হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকচালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..