× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

টেইলর সুইফট পূরণ করলেন ভক্তের ইচ্ছা

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: দুরারোগ্য শ্রবণ সমস্যায় আক্রান্ত ক্ষুদে এক ভক্তের সাথে দেখা করে ভক্তের ইচ্ছা পূরণ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী টেইলর সুইফট। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে একটি গানের অনুষ্ঠানে যোগ দেওয়ায় আগে তাদের সাক্ষাৎ হয়।

জর্জা হোপ (১২) নামে ওই ভক্ত দুরারোগ্য শ্রবণ সমস্যায় ভুগছে। জর্জা এই রোগের কথা প্রথম যখন জানতে পারে তখন সে বলেছিল, আমি আর টেইলর সুইফটের গান শুনতে পারব না।

জর্জার ইচ্ছা পূরণে জমজ বোন ক্লোয়ি এগিয়ে আসে। সে অনলাইনে একটি ক্যাম্পেইন চালায়। সেখানে সে বলে, জর্জা জানে না কখন তার শ্রবণ শক্তি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তবে এটি খুব তাড়াতাড়ি হতে পারে, আগামী বছরই হতে পারে।

জর্জার একটিই ইচ্ছা টেইলর সুইফটের সাথে দেখা করা। তাই ক্লোয়ি অনলাইনে হ্যাশ ট্যাগ ব্যবহার করে(#HelpJorjaMeetTaylorSwiftSydney) ক্যাম্পেইন চালায়। এই আবেদনটি ছড়িয়ে দিতে সবার প্রতি অনুরোধ জানায় সে।

আবেদনটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে গেলে সিডিনির একটি রেডিও স্টেশন এ ব্যাপারে এগিয়ে আসে। তারা সুইফটের সাথে জর্জার দেখার ব্যবস্থা করে দেয়।

টেইলর সুইফটের সাথে সাক্ষাতের পর জর্জা তার প্রতিক্রিয়ায় বলে, সে অনেক অনেক চমৎকার এবং খুবই সুন্দর মানুষ। আমি কখনো আশা করি নাই, সামনাসামনি দেখা করে তার প্রশংসা করতে পারব।


এ ক্যটাগরির আরো খবর..