× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

টানা ৪০ দিন পর সূর্যের আলো দেখল রাশিয়া

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  টানা ৪০ দিন পর অবশেষে গত শুক্রবার প্রথম সূর্যোদয় দেখল উত্তর রাশিয়ার বাসিন্দারা। যেটি ২০১৮ সালের প্রথম সূর্যোদয়। খবর দ্য মস্কো টাইম।

এমন রোমাঞ্চকর সময়টা উপভোগ করতে স্থানীয়রা ছুটে আসেন খোলা এবং উঁচু জায়গায়।  এতে সেলফি তোলাও বাদ যায়নি। তবে সবাইকে চমকে দিয়ে মাত্র ৩০ মিনিট থেকেই নিভে যায় সূর্যের আলো। নেমে আসে আবার রাতের আঁধার।

এটি প্রকৃতির একটা নিয়ম, বিজ্ঞানের ভাষায় একে ‘পোলার নাইট’ বলা হয়। এর প্রভাবে আর্কটিক বৃত্তের মধ্যে থাকা অঞ্চলগুলো ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে পুরোপুরি অন্ধকারে ছেয়ে যায়।

গত ২ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত উত্তর রাশিয়ায় এমনটা হয়েছে। যে কারণে ‘পোলার নাইট’দেখার জন্য দিনটি আসার আগে সবাই আলাদাভাবে প্রস্তুতি সেরে ফেলেন। ‘পোলার নাইট’ এবং নতুন বছরের সূর্যোদয় ঐতিহ্যগতভাবে অবলোকন করে থাকেন তারা। শহরের সবচেয়ে উঁচু পর্বত ‘সোলোঞ্চিয়া গোর্কা’ রুশ ভাষায় যেটি সানি হিল নামে পরিচিত। ওই পাহাড়ে দাঁড়িয়ে বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানায় উত্তর রাশিয়ার অসংখ্য মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..