× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৯ ফেব্রুয়ারি’২০১৬:সরকারী ভেটেরিনারী কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভূক্তির দাবীতে একাডেমীক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টার পর্যন্ত এ কর্মসূচী পালন করে তারা। পরে প্রশাসনের আশ্বাসে তারা এ কর্মসূচী তুলে নেয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবীর স্বপক্ষে বিভিন্ন শে¬াগান দিতে থাকে। তারা অবিলম্বে ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অর্ন্তভূক্তির দাবী জানান।
তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানান তারা।উলে¬খ্য, গত দু’বছর ধরে এ আন্দোলন করে আসলেও এখন প্রায় প্রতিদিনই বিক্ষোভ, মিছিল, সমাবেশ, মাবনবন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছে। অনুষদ হিসাবে অর্ন্তভুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে বলে হুশিয়ারি শিক্ষার্থীদের। এখন তাদের সাথে যোগ দিয়েছেন এলাকাবাসিও।

জানা যায়, ঝিনাইদহ শহর থেকে ৭ কিলোমিটার দুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে ১০.৩৭ একর জমির উপর ২০০৮ সালে নির্মাণকাজ শুরু হয় ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের। যা প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত।

এই প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে ৫ বছর মেয়াদি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদান করা হবে। ২০১৩ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলেজটির উদ্বোধন করেন।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হয় ৬০ জন। তাদেরকে চট্ট্রগ্রাম ভেটেরিনারী এ- এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রেশন করানো হয়। এ কলেজ থেকে দুরত্ব ও নানান সমস্যার কারনে ২০১৫ সালের ২৫ এপ্রিল তা বাতিল করা হয়।

বর্তমানে ৩ ব্যাচে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। ভর্তির সময় বলা হয়েছিলো এ কলেজের শিক্ষাথীরা বিশ্ববিদ্যালয় সমমানের যোগ্যতা অর্জনসহ সব ধরনের সুযোগ সুবিধা পাবে। কিন্তু মাত্র ১৬০ শিক্ষার্থী নিয়ে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া কঠিন।

যে কারণে ভেটেরিনারি কলেজটি নিকটবর্তি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হযেছে। শিক্ষার্থীদের দাবি অভিভুক্ত নয়, কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসাবে অর্ন্তভুক্তি করতে হবে। তাহলেই তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সমমর্যাদাসহ প্রকৃত বিশ্বমানের ভেটেরিনারিয়ান হয়ে বের হতে পারবে।

প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাহিম হাসান জানান, শিক্ষামন্ত্রণালয়ের চাহিদা পত্রের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পক্ষ থেকে অনতিবিলম্বে সম্মিতপত্র প্রদাণ করতে হবে এবং একই সাথে ভেটেরিনারী কলেজ থেকে অতিদ্রুত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের অনুষদ (ফ্যাকাল্টি) হিসেবে অন্তর্ভুক্তি করতে হবে।

আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সরকার যদি আমাদের এই দাবী দ্রুত বাস্তবায়ন করেন তাহলে আমরা বিশ্বমানের ভেটেরিনারীয়ান হতে পারবো।
শিক্ষার্থী লুবান মাহফুজ মিশুক জানান, বর্তমানে এই কলেজটিও ৪ টি ভেটেরিনারী কলেজেরমত সমস্যার সম্মুখিন। এ সমস্যা থেকে উত্তোরণের জন্য কলেজটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তি করা প্রয়োজন। অবিলম্বে এ দাবী না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..