× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরিফ মোল্ল্যা-ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে শিবিরের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্র শিবিরের সাবেক নেতা-কর্মীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠস্থ্য জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও. ওলিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা নায়েবে আমীর মাও. আবু তালিব। সুদীর্ঘ বছর পর জামায়াত-শিবিরের সাবেক নেতা কর্মীদের অংশগ্রহনে জাকজকমপূর্ণ সমাবেশটি যেন এক মিলনমেলা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় বক্তাগন নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, কালীগঞ্জের উন্নয়ন ও উপজেলাবাসির মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে। এজন্য যার যার স্থান থেকে জোরালো ভাবে কাজ করার আহব্বান জানান।

জামায়াতের পৌর আমীর মাও. লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালিমূল কোরান ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ মাও. শহিদুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাও. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সবুর আলী, শিবিরের সাবেক জেলা সভাপতি এ্যাড.জিল্লুর রহমান, শেখ শাহজালাল ও ওমর ফারুক প্রমুখ।

সমাবেশে কালীগঞ্জ ছাত্র শিবিরের ৩ শহীদের পিতা সহ এ্যাড. আশরাফুল আলম, এ্যাড. আক্তারুজ্জামান ডালিম, উপজেলার মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব,সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীনুর রহমান, ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. সাবরুস সোবাহান ও উপজেলার বিভিন্ন স্তরের জামায়াত শিবির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবিরের সাবেক সভাপতি আব্দুল জলিল।


এ ক্যটাগরির আরো খবর..