× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ঝিনাইদহ কালীগঞ্জে কৃষকের ২ বিঘা জমির আখক্ষেত পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
আখক্ষেত পুড়ে ছাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ কৃষকের আখক্ষেতে আগুন লেগে প্রায় ২ বিঘা জমির আখক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের নেতৃত্বে সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রনে আনে।

বুধবার দুপুরে উপজেলার কেয়াবাগানের মাঠের আখক্ষেতে এই আগুনের ঘটনা ঘটে। এতে চার কৃষকের প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, উপজেলার কেয়াবাগানের মাঠে আখক্ষেতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

তার আগেই ৪ কৃষকের প্রায় ২ বিঘা জমির আখ পুড়ে ছাই হয়ে যায়। পাশের জমির আখের পাতার আগুনে আগুনের সুত্রপাত বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..