× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলায় ২ জন গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে ফরিদপুরের সালতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মামলার প্রধান আসামী শহরের কালিকাপুর এলাকার আব্দুল গফুরের ছেলে লিয়ন হোসেন (১৮) ও ২য় আসামী একই এলাকার মৃত রফিউদ্দিনের ছেলে সুমন হোসেন (১৮)।

ঝিনাইদহ সদর থানার ওসি সিফাত হত্যা মামলার প্রধান আসামী লিয়ন ও দ্বিতীয় আসামী সুমন ফরিদপুরের সালতা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের মডার্ণমোড় এলাকা থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসে ছিল শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র সিফাত। এসময় পুর্ব শত্রুতার জের ধরে লিয়ন, সুমনসহ আরও ২ জন সিফাতের বন্ধু মাহির উপর হামলা চালায়। এসময় সিফাত তাদের বাঁধা দিলে সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিফাতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় ওইদিন নিহতের পিতা মনোয়ার মিয়া বাদী হয়ে লিওন ও সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..