× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ঝিনাইদহে রিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥২৫সেপ্টেম্বর’২০১৭ঃ  ঝিনাইদহ শহরে আবুল কাসেম রিপন হত্যা মামলায় মতিয়ার রহমান (৪৭) নামে এক আসামীর মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেছে আদালত। দন্ডপ্রাপ্ত মতিয়ার রহমান ঝিনাইদহ সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের মৃত এজাহার জোয়ারদারের ছেলে।

সোমবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ অতিরিক্ত দয়রা জজ ২য় আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষনা করেন। রায়ে দোষি প্রমানিত না হওয়ায় আসামী আহাদ আলী ও আবু আব্দুল্লাহ মারুফ নামে দুইজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আদালত সুত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ জানুয়ারী রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের শেরেবাংলা সড়কের সাত ভাই কুদ্দুস মার্কেটের সামনে ছোট কামারকুন্ডু গ্রামের আবু বক্কার মাষ্টারের ছেলে আবুল কাসেম রিপনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। গুলি করে পালানোর সময় আসামী মতিয়ার রহমানকে অস্ত্রসহ ধরে ফেলেন ট্রাফিক ইন্সেপেক্টর গোলাম আজম। এ ঘটনায় নিহতর স্ত্রী ফাহমিদা খাতুন এ্যানি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা করেন। দীর্ঘ ৭ বছর পর আদালত ১৫ জন সাক্ষির সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে সোমবার দুপুরে আসামী মতিয়ার রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডের আদেশ দেন। পারিবারিক কলহের জের ধরে আবুল কাসেম মোঃ ফজলুল হক রিপনকে ভাড়াটিয়া কিলার দিয়ে হত্যা করা হয় বলে বাদী এ্যনির অভিযোগ।

সরকার পক্ষে পিপি এ্যড ইসমাইল হোসেন ও আসামীদের পক্ষে এড তুষার কান্তি এবং আনোয়ার হোসেন মামলাটি পরিচালনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..