× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, অস্ত্র ও মাদক উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের মথুরাপুর এলাকায় পুলিশের গুলিতে শহিদুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে পুলিশ।
বোরবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ ওই উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম ওই উপজেলার মথুরাপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মিজানুর রহমান জানান, তারা গোপন সুত্রে খবর পায় মথুরাপুর গ্রামে শহিদুল ইসলাম মাদক নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিল। এমন খবরে পুলিশের একটি দল মথুরাপুর এলাকায় অবস্থান করে। সে সময় মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম পুলিশের উপস্থিতি দেখে তার কোমরে থাকা পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে যায়। সে সময় পুলিশ গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম আহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে । সেসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও সাড়ে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ শহিদুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..