× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ঝিনাইদহে বাড়ী থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার-২

Dutta
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/jhenaidah-killed.jpg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে স¤্রাট বিশ্বাস (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধুরা।

রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত স¤্রাট বিশ্বাস ওই গ্রামের সমীর বিশ্বাসের ছেলে। এ দিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের মা রিনা বেগম জানান, রাত সাড়ে ৮ টার দিকে তার প্রতিবেশী গোলাপ হোসেনের ছেলে সবুজ স¤্রাটকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে সবুজের বাড়ির পিছনের তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, একটি মার্ডারের ঘটনা ঘটেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের মা রিনা খাতুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামী শিমুল ও ৫ নম্বর আসামী সবুর আলীকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..