× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে দিন মজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
jhinaidaha

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রামনগর গ্রামে আসলাম হোসেন (৪৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে সদর উপজেলার রামনগর গ্রামের কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসলাম পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বহরমপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার রামনগর গ্রামের কলাবাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল উদ্ধার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে। রাতের কোন এক সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে কারা এই হত্যা করেছে তা প্রাথমিক ভাবে জানাতে পারেনি পুলিশ।

নিহতের ভাই মনিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে সে বের হয়েছে। তার মোবাইল নষ্ট হওয়ার কারণে পরিবারের সাথে যোগাযোগ ছিলো না তারা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয় নিয়ে তদন্ত চলছে। দ্রুতই এর সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..