× Banner
সর্বশেষ

ঝিনাইদহে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজ থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। জেলার ৬ টি উপজেলায় ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সাড়ে ৪ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..