× Banner
সর্বশেষ
আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ঝিনাইদহে ছাত্রীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: শিক্ষার মান উন্নয়ন ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে ঝিনাইদহে ছাত্রীদের মাঝে বিনামুল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাইসাইকেল বিতরণ করা হয়। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক সদর আলী বিশ্বাস, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল হাওলাদার, সেবা সংঘের সভাপতি আমিনুর রহমান টুকু।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সেবা সংঘ’র পক্ষ থেকে সদর উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..