× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

 

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেসপুর গ্রাম থেকে বাদশা লস্কর (৪৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি এসএমজি, একটি দোনলা শুটার গান ও ১০৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার বেসপুর গ্রামের মিলনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে বেসপুর গ্রামের চাঁদ আলী লস্করের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর সুরুজ মিয়া জানান, বাদশা লস্কর দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করে আসছিলেন। তিনি একই গ্রামের মিলনের বাড়িতে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মিলনের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে অস্ত্র-গুলিসহ তাকে আটক করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..