× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঝিনাইদহের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত, ওয়ান্টেভুক্ত ও রেগুলার মামলার ৭ আসামি কে গ্রেফতার করেছে। সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই ডলি রানী জানান, পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাদিকপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (২৮), ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি চাঁদবা গ্রামের রাজ আলীর দুই ছেলে ওসমান আলী ও ওমর আলীকে গ্রেফতার করেছে।

তিনি আরো জানান, ফয়লা গ্রামের শমসের আলী ছেলে রবিউল ইসলাম (৩৮), সিংদহ গ্রামের সুমন (২৬), একই গ্রামের মুকুল (৩৫) ও ইস্রাফিলসহ ৩  আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ইস্রাফিল নিয়মিত মামলার এবং বাকি তিনজন ওয়ারেন্টভুক্ত মামলার আসামি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, পুলিশ অভিযান চালিয়ে ৩ জন সাজাপ্রাপ্ত, ৩ জন ওয়ারেন্টভুক্ত ও ১ জন রেগুলার মামলার আসামিকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..