× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় রূপালী ব্যাংকের ৫৫৭তম শাখার শুভ উদ্বোধন

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

ঝিনাইদহ  প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় রূপালী ব্যাক লিমিটেডের ৫৫৭ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শৈলকুপা থানা সংলগ্ন মদিনা সুপার মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিক ভাবে এ শাখার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর ফিতা কেটে ৫৫৭ তম শাখার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ স্বত:ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, দোকান মালিক সমিতির সভাপতি নেকবার হোসেন, বণিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, রূপালী ব্যাংকের যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহমান, খুলনা বিভাগীয় কার্যালয় প্রধান অশোক কুমার সিংহ রায় ও শৈলকুপা শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর রায়পুর শাখার ম্যানেজার আমিনুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..